একটি অখণ্ড সত্যের সন্ধানে

খণ্ডিত যুক্তি নয়, বিশ্বাসের গভীরে এক অখণ্ড সুরের খোঁজ।

আমাদের এই আধুনিক তামদ্দুন বড্ড অদ্ভুত! এখানে যুক্তি আর বিশ্বাসকে এমনভাবে দু’ভাগ করে রাখা হয়েছে, যেন তারা একে অপরের জন্মশত্রু। একদিকে বস্তুবাদী জগতের সেই হাড়-কাঁপানো শীতলতা, যেখানে সবকিছুর ময়নাতদন্ত হয় ফর্মুলা দিয়ে; আর অন্যদিকে স্রেফ বিচার-বুদ্ধিহীন অন্ধ আবেগের স্রোত। আর এই দুইয়ের যাঁতাকলে পড়ে মাঝখান থেকে বেমালুম হারিয়ে গেছে মানুষের আত্মার সেই আদিম প্রশান্তি।

আমার এই ছোট্ট আঙিনাটি হলো সেই হারিয়ে যাওয়া যোগসূত্রটুকু খুঁজে পাওয়ার এক আপ্রাণ চেষ্টা। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, মানুষের এই ক্ষুরধার সূক্ষ্ম বুদ্ধি আর তার ভেতরের আধ্যাত্মিক সত্তা—এ দুটো আসলে একই সত্যের এপিঠ আর ওপিঠ। বিজ্ঞানের কড়া জ্যামিতিক যুক্তি যখন বিশ্বাসের অতল গাম্ভীর্যের সাথে এসে হাত মেলায়, ঠিক তখনই আমরা জীবনের একটা আস্ত ব্যাকরণ খুঁজে পাই। এখানে তাই তড়িঘড়ি করে কোনো ‘ফাস্ট ফুড’ উত্তর খোঁজার তাড়া নেই; বরং আছে কেবল ‘ধীর চিন্তার’ (Slow Thought) এক নিভৃত, প্রশান্ত আশ্রয়।

এই ব্লগে কি পাবেন

ইন্টারনেটের এই হাটবাজারে এখন কান পাতা দায়! চারদিকে সস্তা উত্তেজনা, শোরগোল আর ভিউ কামানোর রমরমা কারবার। এই ডামাডোলের ভেতর আমার এই ছোট্ট আঙিনাটুকু একটু অন্য ছাঁচে সাজানো। এখানে দু’মিনিটে গিলে ফেলার মতো কোনো ‘ব্রেকিং নিউজ’ বা চটজলদি মশলা নেই। যা আছে, তা বরং এক পেয়ালা চা হাতে নিয়ে, আরামকেদারায় গা এলিয়ে দিয়ে তারিয়ে তারিয়ে পড়ার মতো।

  • দর্শনের গোলকধাঁধা: বিজ্ঞান আর যুক্তির পেল্লায় সব কেতাবের কচকচানিকে আমরা এখানে একটু আড্ডার মেজাজে সহজ করে নেব। মানুষের আক্কেল আর যুক্তি কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ল, আর কোথায়ই বা পেল নতুন পথের দিশা—সেই গপ্পোই চলবে এখানে।

  • তৌহিদের অমোঘ সুর: এ কোনো নীরস পুঁথিগত ওয়াজ-নসিহত নয়। আসমানের ওই মহাশূন্য থেকে শুরু করে খোদ আমাদের এই চঞ্চল মন—সবকিছুই যে এক অদৃশ্য, অমোঘ সুতোয় বাঁধা, সেই অখণ্ড সুরটাকেই আমরা এখানে কান পেতে শোনার চেষ্টা করব।

  • বইয়ের পাতায় আড্ডা: এখানে ওই গতানুগতিক ‘বইয়ের রিভিউ’ টিভিউ জুটবে না। বরং পাবেন প্রিয় কিছু বইয়ের সাথে আমার একান্ত ব্যক্তিগত আলাপচারিতা। কোনো এক অলস দুপুরে, কড়িকাঠ গুনতে গুনতে কোনো কালজয়ী লেখকের দুটো লাইন কীভাবে আমার দুনিয়া দেখার চোখটাই স্রেফ বদলে দিল, শোনাব সেই কিচ্ছা।

  • একটু জিরিয়ে নেওয়ার ফুরসত: রকেট গতির এই যুগে আমরা তো দম ফেলার ফুরসতই বেমালুম ভুলে গেছি! এখানে পাবেন সেই ‘ধীর চিন্তার’ (Slow Thought) আসল রসদ। হুড়মুড় করে ছোটার ফাঁকে একটু জিরিয়ে নিয়ে, অস্থির মনটাকে শান্ত করার আর মগজটাকে আরেকটু শানিয়ে নেওয়ার আড্ডা হবে এখানে।

সব মিলিয়ে আসল কথা হলো, এই ব্লগের প্রতিটা লেখাই আমার এক লম্বা আর ধীর সফরের ফসল। এখানে কোনো রাজনৈতিক চিলচিৎকার নেই, নেই সস্তা তর্কের কোনো হাতছানি। আছে কেবল সত্যের প্রতি এক চিমটে অনুরাগ আর এই বিশাল, অখণ্ড বাস্তবতাকে খুব কাছ থেকে একটু ছুঁয়ে দেখার বাসনা।

সাম্প্রতিক ব্লগ পোস্টগুলি

এখানে আপনার জন্য আমরা কিছু আকর্ষণীয় প্রবন্ধ রেখেছি। পড়ুন এবং জানুন!

মুহাম্মদ বিন কাসিম: এক তরুণ সেনানায়কের সিন্ধু অভিযানের গল্প

উপমহাদেশে ইসলামের ইতিহাস বলতে গেলেই আমরা চট করে আমাদের মাথায় আসে দিল্লি সালতানাত, মোগল, বাবর–আকবরের কাহিনী। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল গল্পের প্রথম পাতা তো সেখানে নয়। প্রথম পাতার নায়ক এক কিশোর–যুবক আরব সেনানায়ক—মুহাম্মদ বিন কাসিম। তার জীবন কিন্তু

বিস্তারিত পড়ুন »

রোগীর মানসিক স্বাস্থ্য ও যত্ন: কেন উপদেশ নয়, ‘পাশে থাকা’ই আসল চিকিৎসা?

অসুখ জিনিসটা বড় খতরনাক। এ যেন দুনিয়ার মাঝেই আস্ত এক ভিনদেশি মুল্লুক। ভিসা-পাসপোর্ট লাগে না বটে, কিন্তু একবার সে দেশ থেকে ডাক এলে যমের অরুচিও সুড়সুড় করে সেখানে হাজিরা দিতে বাধ্য। হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়ালে এই মুল্লুকের হালহকিকত বেশ মালুম

বিস্তারিত পড়ুন »

জ্ঞানের পিরামিড: তথ্যের জঞ্জাল পেরিয়ে সত্যের সন্ধানে

আজকের তরুণ প্রজন্ম একটা খুব সূক্ষ কিন্তু গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তা হচ্ছে চারপাশে ছড়িয়ে থাকা তথ্য, আসলে বলতে গেলে অতিরিক্ত তথ্য।  তারা তথ্যের অভাবে ভুগছে না, বরং অতিরিক্ত তথ্যের মাঝেও দিশাহীনতায় ভুগছে। দিনভর ইনস্টা, টুইটার, ইউটিউব, শর্ট ভিডিও,

এই আড্ডায় আপনিও যোগ দিন!

জীবনের দৌড়ঝাঁপে হাঁপিয়ে উঠলে মাঝেসাঝে এখানে এসে জিরিয়ে নিতে পারেন। নতুন কোনো ভাবনা, প্রবন্ধ বা আমাদের ছোট্ট আয়োজনের খবরগুলো সবার আগে পেতে চাইবেন নিশ্চয়ই? আপনার যেকোনো ভিন্নমত বা চিন্তার খোরাক আমাদের জন্য বড্ড দামি। তাই নিচের বোতামটি চেপে নির্দ্বিধায় জুড়ে যান এই নিভৃত আড্ডায়!